শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারালেই সাফের ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ

আক্তারুজ্জামান : ভারতের কল্যাণীতে বাংলাদেশি কিশোরদের আধিপত্য চলছে। অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের জালে ৫টি এবং শ্রীলঙ্কাকে ৭টি গোল দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল আমিনরা। আজ গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে মোস্তফা পারভেজের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে তিনটায়।

আজ নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। নেপাল এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৫-০ গোলে, তারা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য জিতেছে ২-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তিনে নেপাল। আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভারত।

এবারের টুর্নামেন্টে নেপাল কিছুটা পিছিয়ে থাকলেও বয়সভিত্তিক সাফের অতীত ইতিহাস অবশ্য নেপালেরই পক্ষে। এ পর্যন্ত চারবার নেপালের মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে বাংলাদেশ। জয় মাত্র এক ম্যাচে। ২০১১ সালে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ২০১৩ সালে সেমিফাইনালে নেপাল জেতে ৫-১ গোলে। ২০১৭ সালে সেমিফাইনালে বাংলাদেশ হারে ৪-২ গোলে। শুধু গত বছর গ্রুপ পর্বে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

এবারের আসরে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ ৫টি দল। অন্য দেশগুলো আয়োজক ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্টটি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।

  • সর্বশেষ