শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক আইন অমান্যে ২৪ ঘণ্টায় দেড় শতাধিক মোটরসাইকেল আটক

সুজন কৈরী : রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৭৬টি মোটরসাইকেল আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সেইসঙ্গে ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ৫৩৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

শনিবার সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের অভিযানে এসব মোটরসাইকেল আটক ও মামলা দেয়া হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানকালে ট্রাফিক আইন অমান্যে ৪ হাজার ৭৮০টি মামলা ও ২১ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৭১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় ১টি, উল্টোপথে গাড়ি চালানোয় ৭৪৬টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করায় ১টি গাড়ি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এদিকে ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ৫৩৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৭৬টি মোটর সাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪টি মামলা দেয়া হয়।

  • সর্বশেষ