শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ১০:২০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সিন্ডিকেটের হাতে দেশের অর্থনীতি জিম্মি’

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো বলেছে, মুষ্টিমেয় কিছু সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাতে দেশের অর্থনীতি যেভাবে জিম্মি হয়ে পড়ছে, তাতে দেশের মানুষ হতাশ ও উদ্বিগ্ন। শনিবার কামরূল আহসান স্বাক্ষরিত বিবৃতিতে পার্টির এ অভিযোগ তুলে ধরা হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বিবৃতিতে বলেছে, ডেঙ্গু নিয়ে সমস্যাকে অস্বীকার করা, দুর্নীতি-অব্যবস্থাপনার পর এবার দেশের মানুষ চামড়া নিয়ে সিন্ডিকেটের ষড়যন্ত্র প্রত্যক্ষ করলো। দুর্ভাগ্যজনক যে, দেশের চতুর্থ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্প যখন এই ধরনের ঘটনার কারণে বিপর্যয়ের মুখোমুখি, তখনও সরকারের কর্তৃপক্ষ একে-ওকে দোষ দিয়েই দায় সারতে চাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, চামড়া নিয়ে এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লিল্লাহ বোর্ডিয়ের এতিম শিক্ষার্থী, তরুণ মৌসুমী ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এক্ষেত্রেও বিশ্ব বাজারে দাম পড়ে যাওয়াকে অজুহাত হিসেবে হাজির করা হচ্ছে।

পার্টি মনে করে, আর্থিক খাতে নৈরাজ্য-বিশৃঙ্খলার পর রপ্তানি খাতে এ ধরনের নৈরাজ্যিক অবস্থা সরকারের উন্নয়ন প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করবে। সরকারকে অবিলম্বে এবারের চামড়ার মূল্য নিয়ে যে ঘটনা ঘটেছে, তার কারণ উদঘাটন করে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ এবং এসব সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে বামপন্থী দলটি। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ