শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে দুই দশকে সবচেয়ে নিম্নমুখী গাড়ির বাজার

রাশিদ রিয়াজ : ভারতজুড়ে দ্রুত কমছে গাড়ি বিক্রি। পরিসংখ্যান অনুসারে গত জুলাই মাসে ভারতের বাজারে প্যাসেঞ্জার কার তথা সাধারণের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বিক্রি প্রায় ৩১ শতাংশ কমে গিয়েছে।মঙ্গলবার সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স তথা সিআম-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভারতে দ্রুত কমছে গাড়ি বিক্রি।

জুলাই মাসে ভারতের বাজারে প্যাসেঞ্জার কার তথা সাধারণের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বিক্রি প্রায় ৩১ শতাংশ কমে গিয়েছে।  গোটা জুলাই মাসে মাত্র ২ লক্ষ ৭৯০ টি গাড়ি বিক্রি হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয় বার কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা সরকার গড়ার আগে বলেছিল মোদী সরকার, সেই অর্থনৈতিক সমৃদ্ধি দূরের কথা, দেশের অর্থনিতীর সূচক ক্রমশ নিম্নমুখী। দেশজুড়ে শিল্পে উৎপাদন কমেছে। মন্দা দেখা দিয়েছে গাড়ির বাজারেও। অর্থাৎ গত দু ‘দশক ধরে ভারতের বাজারে গাড়ির বাজার সঠিক ভাবে বলতে গেলে সাধারণের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বিক্রির বাজার ক্রমশ নিম্নগামী।

এর জেরে স্বাভাবিক ভাবেই গাড়ি উৎপাদন কমিয়েছে ভারতের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। দেশজুড়ে প্রায় ১৭ শতাংশ উৎবাদন হ্রাস পেয়েছে গাড়ি সংস্থা গুলির। আর এই পতনের জেরে ভারতের সবচেয়ে বড় দুই গাড়ি উৎপাদনকারী সংস্থা টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা শুক্রবার জানিয়েছে, বাজারে চাহিদা যে হারে কমেছে, তাতে তারা কয়েকটি কারখানায় উৎপাদন কমিয়ে দেবে।

গাড়ির বাজারে এই মন্দার জেরে চাকরি খোয়তে চলেছেন আবারও হাজার হাজার কর্মী। ইতোমধ্যে দেশজুড়ে প্রায় ৩৫ লক্ষ কর্মচারী ছাঁটাই করেছে গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলি। তারমধ্যে সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর এই সমীক্ষা নতুন করে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং কর্মীদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। আশঙ্কা করা হয়েছে চলতি মাসে সম্ভবত আরও ১৫ হাজার কর্মীর কর্মহীন হতে চলেছেন গাড়ি শিল্পক্ষেত্রে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়