শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরবানির চামড়া মাটিতে পুঁতে ফেলা বা জ্বালিয়ে দেয়া বৈধ নয়, দারুল উলুম দেওবন্দের ফতোয়া

আমিন মুনশি : এবারও কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পায়নি মাদরাসা কর্তৃপক্ষ। বিগত কয়েক বছর ধরেই কুরবানি পশুর (লবণছাড়া) কাঁচা চামড়ার বাজার নিম্নমুখী। এটা শুধু বাংলাদেশের চিত্র- এমনটি নয়। আমাদের পাশ্বর্বর্তী দেশ ভারত এবং পাকিস্তানেও চামড়ার বাজারে ধ্বস নেমেছে। অনেকে এ সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে কুরবানি পশুর চামড়া নষ্ট করার পরিকল্পনা করছে। তাদের ধারণা, এতে করে চামড়া ব্যবসায়ীরা একটা শিক্ষা পাবে। সোশ্যাল মিডিয়ায়ও এ দাবির পক্ষে যুক্তি তুলছেন কেউ কেউ।

সম্প্রতি এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, তা জানতে ভারতের ঐতিহ্যবাহী দীনি মারকাজ দারুল উলুম দেওবন্দের কাছে জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি। তার প্রশ্ন ছিল- ‘বর্তমানে মুম্বাই শহরে ছাগলের চামড়ার মূল্য খুবই কম। এর আগে ৩৫০ রুপি করে বিক্রি করলেও দাম কমে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। ছাগল কুরবানি করে চামড়া দাফন করে অথবা পুড়িয়ে দিয়ে কোন দাতব্য প্রতিষ্ঠানে ২০০ টাকা দান করতে অনেকে পরামর্শ দিয়েছেন। এতে করে চামড়া ব্যবসায়ীরাও একটা শিক্ষা পাবে এবং দাতব্য প্রতিষ্ঠানটিও ন্যায্য মূল পাবে। দয়া করে আমাকে সঠিক পদ্ধতিটি জানাবেন।’

এই প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে জানানো হয়, ‘ছাগলের চামড়ার মূল্য কম হওয়াতে ব্যবসায়ীকে দায়ী করা ঠিক না। এটা উপর মহল থেকে নির্ধারণ করা হয়। সুতরাং কুরবানির পর ছাগলের চামড়া মাটিতে পুঁতে ফেলা বা জ্বালিয়ে দেয়া বৈধ নয়।’ সূত্র: আওয়ার ইসলাম

  • সর্বশেষ