শিরোনাম
◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড়

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়

এনডিটিভি ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত হয়েছেন। প্রণব মুখোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

তবে, এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধি উপস্থিত ছিলেন না।

সংবাদ সংস্থা এএনআইয়ের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য রাহুল গান্ধিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। তবে তিনি কেন এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেননি তা জানা যায়নি। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও রাষ্ট্রপতি কোবিন্দ ভূপেন হাজারিকার পুরস্কারটি তাঁর পুত্র তেজ হাজারিকার হাতে তুলে দেন। একই সাথে, দীনদয়ান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান বীরেন্দ্রজিৎ সিং নানাজী দেশমুখের হয়ে পুরস্কারটি গ্রহণ করে। ভূপেন হাজারিকা এবং নানজি দেশমুখ মরণোত্তর এই পুরস্কার পেয়েছেন।

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৬৯ সালে কংগ্রেসের রাজ্যসভার সদস্য হিসেবে ভারতের সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি। তারপর চারবার রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে জয়ী হন। প্রায় পাঁচ দশক রাজনীতিতে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। কংগ্রেসের পাশাপাশি ইন্দিরা গান্ধীর আমল থেকে মনমোহন সিং পর্যন্ত সবার আমলেই দায়িত্ব সামলেছেন। ২০১২ সালে দেশের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়