শিরোনাম
◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের খরচে সহ অভিনেতাকে সুস্থ করলেন সালমান

মুসফিরাহ হাবীব : বলিউডে চলছে ‘দাবাং থ্রি’-র শুটিং। আর এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দধি পান্ডে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।প্রথমে মুম্বাইয়ের লাইফলাইন হাসপাতালে ভর্তির পর দধির অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় অন্ধেরির হোলি স্পিরিট হাসপাতালে।

সেখানে বেশ কয়েকদিন অভিনেতাকে আইসিইউ-তে রাখা হয়। যে ক’দিন দধি পান্ডে হোলি স্পিরিট হাসপাতালে ছিলেন, সেখানকার খরচ বহন করেছেন সালমান খান। হাসপাতালের সব খরচই নিজের কাধে তুলে নেন বলিউডের ‘দাবাং’ অভিনেতা।

চিকিৎসায় কত খরচ হয়েছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে দধি পান্ডে বলেছেন, তিনি জানেন না। তার ভাই এ বিষয়ে সবকিছু জানেন। তবে সালমান খান যেভাবে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পান্ডে। সালমান খান একজন হৃদয়বান ব্যাক্তি বলেও খোলাখুলি জানান অভিনেতা দধি পান্ডে।

শুধু অসুস্থতার খরচ মেটানোই নয়, দধি পান্ডে অসুস্থ বলে তার জন্য শুটিংয়ের সময় বদলে দেওয়া হয়েছে। তার যাতে শুটিং করতে কোনো অসুবিধা না হয় সেজন্য সব ব্যবস্থা সালমান খান করে দিয়েছেন বলে জানান দধি। তবে সুস্থ হওয়ার পর এখন পর্যন্ত সালমানের সঙ্গে তার দেখা হয়নি। বলিউড ‘ভাইজানের’ সঙ্গে দেখা হলে তাকে ধন্যবাদ দেবেন বলেও জানান দধি পান্ডে।

  • সর্বশেষ