শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসুন নিজের বাসস্থান, অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করি

সাইদুর রহমান : ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কতোজন মারা গেছেন তার সঠিক পরিসংখ্যান এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। সরকারের পক্ষ থেকেও মৃত্যুর সঠিক পরিসংখ্যান জানানো হচ্ছে না। এমনকি আমাদের গণমাধ্যমও মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে না। অথচ প্রতিদিন শিশু থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এমনকি গৃহিণীরাও মারা যাচ্ছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতে হয়তো মৃত্যুর পরিসংখ্যান জানতে পারবো না। ডেঙ্গু মহামারী রূপ নিলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সবাই গতানুগতিক ধারায় ডেঙ্গু ওষুধ নিয়ে ব্যস্ত। আমাদের দেশের জনপ্রতিনিধিরা নিজেদের ভাগ্যের উন্নয়নে এতো ব্যস্ত থাকেন যে, জনগণকে নিয়ে ভাবার সময় নেই তাদের। ক্ষেত্র বিশেষ ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। ঝাড়ু হাতের ফটোসেশন চলবে, কিন্তু ডেঙ্গুু নিয়ন্ত্রণে আসবে কিনা জানি না। সরকারের সংশ্লিষ্টদের দিকে তাকিয়ে না থেকে সবাইকে নিজ উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্রিয় হওয়া জরুরি। আসুন নিজেদের জন্য নিজের বাসস্থানসহ অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ