শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ইলিশ আসবে পূজার আগেই, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। তারপরই ঢাকে পড়বে কাঠি। পশ্চিমবঙ্গজুড়ে এ উৎসবে মাতবে মানুষ। কিন্তু পূজার মৌসুমে ইলিশ ছাড়া কি বাঙালির চলে! বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীর সুস্বাদু ইলিশ না পেলে অপূর্ণ থেকে যায় সব আয়োজন!

তাই, এ বছরও পশ্চিমবঙ্গের ভোজনরসিক বাঙালিরা আশায় বুক বেঁধেছেন, পূজার আগেই রাজ্যে ঢুকবে বাংলাদেশের ইলিশ। তাদের জন্য সুখবর! সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝিই আসতে পারে বাংলাদেশের পদ্মার সুস্বাদু রুপালি ইলিশ।

advertisement

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে উপহার হিসেবে ভারতে আসছে তিন হাজার মেট্রিক টন রুপালি ইলিশ।

সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। এসব ইলিশ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আসবে ইলিশগুলো।

advertisement

তবে, বাংলাদেশের ইলিশের সরবরাহের অভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বাজার ছেয়ে গেছে গুজরাটের ইলিশে। স্বাদে-গন্ধে বাংলাদেশের ইলিশের সঙ্গে গুজরাটের ইলিশের তুলনা চলে না। তবে দামের দিক থেকে গুজরাটি ইলিশই সাশ্রয়ী।

বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে ৭০০ থেকে ৮০০ গ্রাম এবং ওপরে ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের গুজরাটি ইলিশ পাওয়া যাচ্ছে। এক কেজি ওজনের পাইকারি ডিমওয়ালা ইলিশের দাম ৬০০ থেকে ৮০০ রুপি, ডিম ছাড়া ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার রুপি। আর বাংলাদেশের এক কেজি থেকে একটু বেশি ওজনের ইলিশের দাম পশ্চিমবঙ্গের মাছ বাজারে ১৯০০-২০০০ রুপি।

advertisement

এদিকে, চলতি বছর বাংলাদেশে ইলিশের জোগান কম থাকায় পূজার সময় পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ আসবে কি না, তা নিয়ে সন্দিহান হাওড়ার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। গত আগস্টে তিনি ইলিশের জন্য বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন।

 

  • সর্বশেষ