শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন

মনিরুল ইসলাম  : বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

আজ শনিবার  দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় আতিকুর রহমান রুমন আরও বলেন, ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অতীতে এই শেরেবাংলা নগরে শহীদ জিয়া’র মাজারে আমাদের নেতাকর্মীদের আসতে বাঁধা দিতেন। এখানে আসলেই বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে নেওয়া হতো। আমরা নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। 

তিনি বলেন, কিন্তু এখন আর আগের সেই অবস্থা নেই। তিনি বলেন, আমরা চাই- স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবাই আসুক। মাজার জিয়ারত করুক, এখানে মানুষের অভয়ারণ্য হোক।

advertisement

এছাড়া আতিকুর রহমান রুমন বলেন, যতোদিন নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে; ততোদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিয়া উদ্যান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ করে যাবো।

এদিকে, আজ শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং জিয়া উদ্যানে ‘বিভিন্ন ফুলের চারা রোপণ’ ও উদ্যানের লেকে ‘শাপলা ফুলের চারা রোপণ’ করে ‘আমরা বিএনপি পরিবার’।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার‘-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোঃ মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ বাকি বিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, হাসানুর রহমান, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ অসংখ্য নেতাকর্মীরা মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং ফুলের চারা রোপণে অংশ নেন।

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে শহীদ জিয়া‘র মাজার কমপ্লেক্স এলাকা দেখভাল ও সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ