শিরোনাম
◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্তৃতাবাজির নামে ইসির টাকা পকেটে নেয়ার সময় ‘দায়িত্বগত সততা’ সম্পর্কে নিজের গলাবাজির কথা তার মনে পড়েনি?

হাসান শান্তুনু : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কথাবার্তা শুনলে মনে হয় তিনি একদল ‘পলিটিক্যাল প্রোফেটস’র বিশেষ দূত। ওই ‘প্রোফেট’দের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারলে দেশে ‘গণতন্ত্রের’ ¯্রােত বইতে থাকবে। সব ‘দোষ’ শুধু আওয়ামী লীগের সরকারের। অথচ একদিকে দায়িত্ব পালনে ‘বিবেকজাত সততার বুলি’ আওড়ানো, অন্যদিকে ‘বক্তৃতার’ নামে নির্বাচন কমিশনের (ইসি) টাকা লোপাট...দুদিকেই সমানতালে কী দক্ষতা তালুকদার সাহেবের।

দায়িত্ব পালনে ‘সত্যপরায়ণতা’ চর্চার নামে এমন বক্তব্য মাহবুব তালুকদার অনেকবার দিয়েছেন, যা শুনে অনেকেই বিভ্রান্ত হয়েছেন তার ‘সততার’ কাল্পনিক কিছু বৈশিষ্ট্যের কথা মনে মনে ভেবে। বক্তৃতাবাজির নামে ইসির টাকা পকেটে নেয়ার সময় ‘দায়িত্বগত সততা’ সম্পর্কে নিজের গলাবাজির কথাও তার মনে পড়েনি? প্রশ্নটা যখন টাকা ভাগাভাগির, অনেকেরই তখন ধর্ম কী একটাই? গণমাধ্যমের সামনে কথা বলার সময় সাংবিধানিক দায়িত্ব পালনে ‘সততার ভাণ’ ধরা কী নিছকই অভিনয়? প্রয়াত লেখক আবদুল মান্নান সৈয়দের বলে যাওয়া ‘সত্যের মতো বদমাশের’ তালিকায় এখনো মাহবুব তালুকদারের নাম যোগ না করার আর কোনো যুক্তি আছে কি? ফেসবুক থেকে

  • সর্বশেষ