শিরোনাম
◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০১:২৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরে সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টি বলে আবহাওয়া অফিস।

বুধবার (১৫ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।  এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Advertisement

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ১০টার দিকে স্পষ্ট হয়েছে। তবে লঘুচাপ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা এরপর থেকে বৃষ্টি শুরু হতে পারে।

তিনি বলেন, এ দফার বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে বুধবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারি বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও পরে তা সিলেটসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে।