শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০২:৫২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনি জুনিয়রের সঙ্গে ব্রাজিল সুন্দরীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

ব্রাজিলের জনপ্রিয় যুবতী ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনি জুনিয়রের সঙ্গে একটি ছবি শেয়ার করার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত ছবিতে দেখা যায়, ইতালির উপকূল ধরে প্রমোদতরীতে ভ্রমণের সময় ভিনি জুনিয়রের কোলে অন্তরঙ্গ ভঙ্গিতে বসে আছেন ভার্জিনিয়া। ওই ভ্রমণের আয়োজন করা হয়েছিল ব্রাজিল তারকার জন্মদিন উদযাপন উপলক্ষে। দু’জনের কেউই সম্পর্কে ফের এক হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। বিশ্বকাপ থেকে ব্রাজিল বাতিল হওয়ার পরের নাকি আগের তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে ছবিটি প্রকাশের পর অনেকেই মনে করছেন, তাদের প্রেমের সম্পর্ক আবারও জোড়া লেগেছে। ডেইলি দো গারোতিনিও নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ প্রথম ছবিটি প্রকাশ করে। এরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে নেটিজেনদের আলোচনার মূল বিষয় হয়ে ওঠে ছবির একটি ভিন্ন দিক। ছবিতে ভিনি জুনিয়রের কোলে বসে চুল ঠিক করছিলেন ভার্জিনিয়া। আর ভিনি জুনিয়রকে দেখা যায় মোবাইল ফোনের দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ওদিকে সে আবার অন্যদের ছবি দেখতেই ব্যস্ত।’ আরেকজন লিখেছেন, ‘মুহূর্তটা এতটাই আকর্ষণীয় যে, তিনি ফোন নিয়েই ব্যস্ত।’ তৃতীয় একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘সে তাকে কতটা মনোযোগ দেয়, সেটা আমাকে সব সময়ই অবাক করে।’

আরেকজন মন্তব্য করেন, ‘তিনি ফোনেই ব্যস্ত। সত্যিই সাহসের ব্যাপার।’ আরেকজন লিখেছেন, ‘তার উচ্ছ্বাস তো স্পষ্টই বোঝা যাচ্ছে। নিজের সম্মানটা অন্তত রাখুন।’ এ খবর দিয়েছে ব্রাজিলের অনলাইন ‘ও গ্লোবো’।সংবাদ আর্কাইভ

এই আলোচনার কয়েক সপ্তাহ আগেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল আরেকটি ঘটনা। ব্রাজিলে ১২ জুন পালিত ভালোবাসা দিবসে ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছিলেন, ভিনি জুনিয়র তাকে লাল গোলাপের বিশাল একটি তোড়া উপহার দিয়েছেন। ভক্তরা তখন সেটিকে তাদের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। যদিও এরপর থেকে দু’জনই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবু একসঙ্গে দেখা যাওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবি ও ভিডিও নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি। প্রতিটি নতুন পোস্টেই তারা খুঁজে বেড়াচ্ছেন- দু’জনের সম্পর্ক সত্যিই আবার নতুন করে শুরু হয়েছে কি না।

 

  • সর্বশেষ