শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষমা স্বরাজের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

শিমুল মাহমুদ : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে বিএনপি। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি। বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় শোক প্রকাশ করেন।

বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের ব্যক্তিগত আন্তরিক সৌহার্দ সম্পর্কের কথাও স্মরণ করেন বিএনপি মহাসচিব।

বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের বিএনপি মহাসচিবের শোকবার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দলের পররাষ্ট্র বিষয়ক কমিটি।

  • সর্বশেষ