শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে শামীমের শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’

বিনোদন ডেস্ক : ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। বিনোদনপ্রেমীদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে চান তরুণ নির্মাতা শামীম হোসেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’। শর্টফিল্মটি হাই স্পিড প্রোডাকশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

কমেডি ধাচের এই শর্টফিল্মে উঠে এসেছে ট্রায়াঙ্গাল প্রেমের গল্প। শামীম হোসেনের রচনা ও পরিচালনায় শর্টফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন লাভলী আক্তার, শামীম হোসেন, লিটন খান, মিলন খান, শর্মী ইসলাম ও তৈয়ব আলী টিটু।

এ সম্পর্কে নির্মাতা শামীম হোসেন বলেন, ‘খুব যত্ন নিয়ে শর্টফিল্মটি তৈরি করেছি। সবাই বেশ মজা করেই কাজ করেছেন। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের। আশা করি, আমাদের ক্ষুদ্র পরিসরের এই প্রচেষ্টা দর্শকদের নিরাশ করবে না।’

আরেক অভিনেতা মিলন খান, ‘শামীম ভাইয়ের সাথে প্রথম কাজ করলাম। অসাধারণ গল্প। আমার চরিত্রটা খুব উপভোগ করেছি।’ নায়িকার ভুমিকায় অভিনয় করা শর্মী ইসলাম বলেন, ‘গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। সংলাপও অসাধারণ। আশা করি মেকিংটাও ভালো হবে। গল্পটা শুনেই এতে কাজ করতে রাজি হয়ে যায়। এটুকু বলতে পারি যে, দর্শক বিরক্ত হবে না।’

  • সর্বশেষ