শিরোনাম
◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে ধর্মান্তকরণে বাধ্য করার কথা বলা হয়নি বললেন, ইমরান খান

ডেস্ক রিপোর্ট : সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তার অঙ্গীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আইনের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পাকিস্তানে সংখ্যালঘুদের সব অধিকার নিশ্চিত করা হবে। যুগান্তর

সোমবার ইসলামাবাদে সংখ্যালঘু দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে ইমরান খান এসব কথা বলেন। খবর ডন উর্দূর।

ইমরান খান বলেন, আমরা রাসূল (সা.) এর দেখানো পথ অনুসরণ করে সংখ্যালঘুদের উপসনালয়গুলো সংরক্ষণ করব। তাছাড়া সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।

সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে পাক প্রধানমন্ত্রী বলেন, ইসলামের ইতিহাসে কোথাও ধর্মান্তকরণে বাধ্য করার কথা বলা হয়নি। যারা এই কাজ করছে, তারা ইসলামের ইতিহাস জানে না, নিজেদের ধর্ম সম্পর্কে জানেন না। তারা কোরআনও বুঝে না।

তিনি বলেন, ইসলামে শুধুই আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দেয়ার কথা বলে। কারো প্রতি জুলুম বা মত চাপিয়ে দেয়া ইসলামবিরোধী কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়