শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়া গেলো ১৪ কোটি বছর আগের ডাইনোসরের হাড়

মাজহারুল ইসলাম : সরোপড প্রজাতির তৃণভোজী এক ডাইনোসরের সাড়ে ৬ফুট দৈর্ঘ্যরে একটি ঊরুর হাড় পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এ হাড় ১৪ কোটি বছর আগের। সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশের নুভেল আকিতেন অঞ্চলের শ্যারান্ট এলাকার একটি খননক্ষেত্র থেকে অতিকায় এ অস্থি পান প্রতœজীবাশ্মবিদরা। নব-আবিষ্কৃত এ হাড়টির ওজন আধা টন (৫০০ কেজি)। ডেইলি মেইল

ডেইলি মেইলের ওই প্রতিবেদনে থেকে জানা যায়, খননক্ষেত্র-সংলগ্ন কনিয়াক শহরটিতে ১৪ কোটি বছর আগে জলাভূমি ছিলো। ওই তৃণভোজী ডাইনোসররা এসব এলাকায় বসবাস করত। ডাইনোসরের অস্থির সন্ধান পাওয়া আঁজেক শ্যারন্ট নামের এ খননক্ষেত্রটি সারা ইউরোপের মধ্যেই বিশিষ্ট। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এ এলাকা থেকে ৪৫ প্রজাতির ডাইনোসরের প্রায় সাড়ে ৭ হাজার অস্থি উৎখনন করেছেন প্রতœজীবাশ্মবিদরা। নতুন পাওয়া ঊরুর এ হাড় প্রসঙ্গে অঙ্গুলেম জাদুঘরের অধ্যক্ষ জ্যঁ ফ্রাসোয়া তোর্নোপিশ উচ্ছ্বাসের বলেন, এটি বিশাল। খুবই ব্যতিক্রমীভাবে এটি মাটির নিচে সংরক্ষিত অবস্থায় ছিলো।

প্যারিসের প্রাকৃতিক ইতিহাসবিষয়ক জাতীয় জাদুঘরের স্বেচ্ছাসেবীরা ঊরুর এ হাড়টির পাশাপাশি মাটির ওই একই স্তরে অতিকায় একটি জঙ্ঘাস্থিও (পেলভিক বোন) সন্ধান পান। প্রতœজীবাশ্মবিদরা আঁজেক শ্যারন্টে এ যাবত খুঁজে পাওয়া বিভিন্ন হাড়ের অংশ জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ সরপড ডাইনোসরের কংকাল তৈরির চেষ্টা করছেন। এরই মধ্যে কঙ্কালের প্রায় ৫০ শতাংশ অবয়ব দাঁড় করানো সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়