শিরোনাম
◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুউচ্চ জ্যাকব টাওয়ার ভোলার পর্যটনের নতুন দিগন্ত

মুসবা তিন্নি : দেশের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ টাওয়ার জ্যাকব-কে ঘিরে ভোলার চর ফ্যাশনের মতো প্রত্যন্ত অঞ্চলেও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ ওয়াচ টাওয়ারটিতে চড়ে আকাশে ওঠার স্বাদ নিতে ভিড় করছেন বিনোদন পিপাসুরা। এছাড়া শেখ রাসেল শিশুপার্কসহ পর্যটন স্পটগুলোতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন সব বয়সী মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সংযোজন করা হয়েছে নতুন রাইডস, বিনোদন কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।  দলবেঁধে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার চরফ্যাশনের জ্যাকব টাওয়ারে। বৈরী আবহাওয়ার মধ্যেও উচ্ছ্বাসের কোনো কমতি  নেই বিনোদন পিপাসুদের। জ্যাকব টাওয়ার চড়ে পাখির মতো উপর থেকে সবুজের সৌন্দর্য উপভোগ করেন প্রকৃতিপ্রেমিরা।

আর শেখ রাসেল পার্কের ট্রেন, পঙ্খিরাজ, দোলনা, নাগরদোলাসহ বিভিন্ন রাইডস চড়ে শিশুরা মেতে ওঠ আনন্দ উচ্ছ্বাসে। স্থানীয়দের পাশাপাশি ঢাকা- বরিশাল সহ দেশের দূর দূরান্ত  থেকে আসছে পর্যটকরা। চরফ্যাশনের মতো প্রত্যন্ত অঞ্চলেও এমন বিনোদনের ব্যবস্থা করায় সন্তুষ্ট সবাই। সুউচ্চ ওয়াচ টাওয়ারে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা। জ্যাকব টাওয়ার বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে উল্লেখ করে চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য আরো পদক্ষেপ নেয়া হবে। নয়নাভিরাম শেখ রাসেল পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। আর জ্যাকব টাওয়ারে চড়ে আকাশ দেখার টিকিটের দাম ১০০ টাকা।

 

  • সর্বশেষ