শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৯:১২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় জাদুঘরের প্রত্নসম্পদ চুরির ঘটনায় আড়াই মাসেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি

হ্যাপি আক্তার : জাতীয় জাদুঘর থেকে প্রত্নসম্পদ চুরি এবং নকল নির্দশন বানিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা নিয়ে আড়াই মাসেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। উল্টো গণমাধ্যম কর্মীকে তথ্য দেয়ায়, হেনস্তার অভিযোগও মিলেছে। চ্যানেল টোয়েন্টিফোর, ১৩:০০।

জাতীয় জাদুঘর থেকে প্রত্নসম্পদ চুরি নকল নির্দশন বানিয়ে ঘটনা ধামাচাপার এঘটনায় তদন্ত কমিটি গঠন করে জাতীয় জাদুঘর। তবে তদন্ত কমিটির আড়ালে চলছে আবারও ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা। গণমাধ্যমকে তথ্য দেয়ায় হেনস্থার অভিযোগ মিলেছে।

জাতীয় জাদুঘরের অধীনে আহসান মঞ্জিলের কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অনেক আতঙ্কজনক অবস্থার মধ্যে আছি।

এ ধরণের ঘটনার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এদিকে তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হলেও, এরই মধ্যে কেটে গেছে আড়াই মাস। তবে এ মাসের শেষে তদন্ত রিপোর্ট পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক রিয়াজ আহম্মদ। তদন্ত রিপোর্টে কেউ দোষী প্রমানিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়