শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পঞ্চম

আক্তারুজ্জামান : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় জয় পেয়েছে। পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ে গ্রুপপর্বে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে টাইগাররা। মাঝের তিনটি ম্যাচের দুটিতে প্রতিরোধ গড়েও হেরেছিল মাশরাফিরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের প্রত্যাশা করলেও বেরসিক বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সাকিব-তামিমদের। আজকের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল।

আগের চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ছিল বাংলাদেশ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হতো মাশরাফি বিন মুর্তজার দলকে। ৭ উইকেটের অবিশ্বাস্য জয়ে ক্যারিবীয়দের হারিয়ে সেমিতে ওঠার দৌড়ে এখনো টিকে রইল বাংলাদেশ। আক্ষেপ থাকল শুধু নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে।

৫ ম্যাচে ৪ জয় ও এক হারে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৪টি ম্যাচের কোনটিতে না হেরে ভারতের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত একটিসহ মোট ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কেন উইলিয়ামসনরা। সমানভাবে তিনে আছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। বাংলাদেশের উপরেই আছে স্বাগতিক ইংল্যান্ড। ৪ ম্যাচে ৩টি জয় ও একটি হার স্বাগতিকদের।

শেষদিকে থাকা দলগুলোর মধ্যে একেবারে তলানীতে আছে আফগানিস্তান। যারা কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ একটি করে জয় ও ড্র’র পয়েন্ট নিয়ে সমান ৩। ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৪। এক জয় দুই হার ও দুই পরিত্যক্ত পয়েন্ট পেয়েছে লঙ্কানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়