শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত এক দশকে বাংলাদেশের পরিচয় বদলে গেছে, বললেন প্রধানমন্ত্রী

সাজিয়া আক্তার : গত এক দশকে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পরিচয় বদলে গেছে, সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়ানোর সময় এমনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ ছিল জঙ্গিবাদ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। আর গত এক দশকের বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধি ও অগ্রগতির। সারাবাংলা

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সকাল ১০টায় ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়ান প্রধানমন্ত্রী।

শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। পরে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

এসময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ৫ মে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭০ জন নারী।

  • সর্বশেষ