শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির ভেজাল হচ্ছে জামায়াত-বিএনপি : ইনু

আসিফ হাসান কাজল: হাসানুল হক ইনু বলেছেন, যারা মানুষ মারে, অবৈধ ক্ষমতা দখল করে, আগুন সন্ত্রাস করে, হত্যা করে রাজনীতিতে এই ঝোকটা আছে। এমন আইন লঙ্ঘনকারীরা আইন ভঙ্গ করে, ধারণ করে, ক্ষমতা নিয়ে যাওয়ার প্রবণতা যাদের আছে তারা হচ্ছে রাজনীতির ভেজাল। রাজনীতির ভেজাল হচ্ছে জামায়াত-বিএনপি। সোমবার (২৭মে) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, ক্রসফায়ারের পক্ষে কেউ ওকালতি করবেন না। ক্রসফায়ার প্রশাসনের জন্য মঙ্গলজনক না, সশস্ত্র বাহিনীর জন্য মঙ্গলজনক না, দেশের জন্য সমাজের জন্য মঙ্গলজনক না। এই ক্রসফায়ারের জন্য এখনো অনেক তদন্ত হচ্ছে। অনেক ওসি কারাগারে রয়েছে। সুতরাং কেউ রেহাই পাবেন না। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, জল্লাদ আর বিচারক এক নয়। জল্লাদ যদি বিচারক হয়ে যায় সেখানে আর আইনের শাসন থাকে না। সুতরাং জল্লাদ হয়ে বিচারকের দায়িত্ব নিবেন না।

ইনু আরও বলেন, রাজনীতির ভেজাল রাজনীতিকে হত্যা করে ,গণতন্ত্রকে হত্যা করে। আর সমাজের ভেজাল হচ্ছে মাদক কারবারি ও খাদ্যে ভেজালকারীরা। যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিসহ সকলকে একজোট হয়ে ভেজাল বিরোধী আন্দোলন করার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া বলেন, বড় বড় হাসপাতাল গুলোতে বেশিরভাগ রোগী হচ্ছে লিভারের। আর এই সমস্যার মূল কারণ হচ্ছে ভেজাল তেল খাওয়া। প্রশাসন এবং রাজনীতিক কিছু ব্যক্তির কারনণ এসব ভেজালকারীরা সহজে ব্যবসা করে যাচ্ছে।

সকলকে এক সাথে হয়ে এসব ভেজালকারীদের বিরুদ্ধে আন্দোলন করে খাদ্যে ভেজাল বন্ধ করার আহ্বান জানান তিনি।
নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি মো. আতা উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আ.লীগের স্থায়ী কমিটির সদস্য মো. নাসিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মেদসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়