শিরোনাম
◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় আবার সতর্কবার্তা, কয়েক মিনিটেই প্রত্যাহার ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৭ মে

ইউসুফ আলী বাচ্চু: আগামী ২৭ মে সোমবার ২০১৯ইং বিকাল ৪ : ০০ ঘটিকায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাল্টিপারপাস হল-এ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম কাদের এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, উপদেষ্টা মন্ডলী, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক মন্ডলী, কেন্দ্রীয় সদস্য ও সকল জেলা, উপজেলা, মহানগর ও থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবদেরকে যথা সময়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ