শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনজরে বিশ্বকাপে ওপেনিংয়ে শক্তি জুটি কারা হতে পারে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। প্রতিটি দলই নিজস্ব স্ট্র্যাটেজি সাজিয়ে তৈরি মহারণের জন্য। ইংল্যান্ডের পরিবেশে প্রতিটা দলই প্রচুর রান করবে বলে আশা করা হচ্ছে। এই অবস্থায় দলের মূল শক্তি ব্যাটিং হতে চলেছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে ওপেনারদের উপরে অনেকটাই দায়িত্ব বর্তাবে দলের বড় স্কোর গড়ার ক্ষেত্রে। দেখে নেওয়া যাক কোন দলের ওপেনিং শক্তি কেমন।

বাংলাদেশ: বাংলাদেশের ক্ষেত্রে ওপেনিং জুটি মধুর সমস্যায় ভুগছে। তামিম ইকবাল তো রয়েছেনই, তবে তার সঙ্গে লিটন দাস বা সৌম্য সরকারের মধ্যে যে কোন একজন থাকতে পারেন। সৌম্য এবং লিটন দুইজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তামিম-সৌম্যের গড় ৪৪.৬১, অন্যদিকে তামিম-লিটন গড় ২৮। তাই সৌম্যই এগিয়ে থাকছেন।

ভারত: ভারতের ক্ষেত্রে ওপেনিং করতে পারেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ১০৩ ইনিংসে রোহিত-ধাওয়ান ৪৫৮৬ রান করেছেন। গড় ৪৫। পার্টনারশিপে সর্বোচ্চ ২১০ রান করেছেন তারা।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ক্ষেত্রে মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো জুটিরই ওপেন করার সম্ভাবনা। দু’জনের গড় ২৫, সেঞ্চুরিও নেই ওপেনিংয়ে। তাই হেনরি নিকলসকে রাখার সম্ভাবনা রয়েছে মুনরোর বদলে।

দক্ষিণ আফ্রিকা: দ. আফ্রিকার হাসিম আমলা ও কুইন্টন ডি কক সবচেয়ে বেশি সফল ওপেনিং জুটি। ককের আগ্রাসী ভঙ্গি ও হাসিমের ইনিংস গড়ার ক্ষমতা দুই’ই রয়েছে। ৯ বছর একসঙ্গে খেলছেন, ৪১১৬ রান, ১০টি সেঞ্চুরি, ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে দখলে।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার বিস্ফোরক জুটি। ২০১৪ থেকে এক সঙ্গে খেলছেন। ২১২৬ রান করেছেন দু’জনে। ৪৪ গড়। পাঁচটি সেঞ্চুরি, দশটি হাফ সেঞ্চুরিও রয়েছে। সর্বোচ্চ রান এই জুটির ক্ষেত্রে ২৩১।

ইংল্যান্ড: ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ইংল্যান্ড। জেসন রয়, জনি বেয়ারস্টোই সেরা ওপেনিং জুটি দলের ক্ষেত্রে। ৫৭ গড় রয়েছে তাদের। মোট রান ১৭৬২। ৩০টি ইনিংসে, সাতটি সেঞ্চুরি, আটটি হাফ সেঞ্চুরি রয়েছে। মাত্র ৩০ ইনিংসে ১৫ বারেরও বেশি ৫০ বা তার বেশি রান করেছে এই জুটি।

শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার ক্ষেত্রে ওপেন করার দায়িত্ব থাকতে পারে দিমুথ করুণারতেœর উপরে। যদিও ১ মার্চ ২০১৫ সালে শেষবারের মতো একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। নয়তো ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের ক্ষেত্রে অভিষ্কা ফার্নান্দো বা লাহিরু থিরিমানে ওপেনের দায়িত্ব নিতে পারেন।

পাকিস্তান: ফখর জামান, ইমাম-উল-হক পাকিস্তানের ওপেনিং জুটির মধ্যে নিয়মিত। ফখর আগ্রাসী খেললে ইমাম ইনিংস গড়ার কাজ করেন। গড় ৫৮। ২৪টি ইনিংসে চারটি সেঞ্চুরি, পাঁচটি হাফ সেঞ্চুরি, ১২৬৭ রান, গড় ৫৮-এটাই তাদের ওপেনিং পরিসংখ্যান। ইংল্যান্ডে স¤প্রতি চমৎকার খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল এবং এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। তবে তেমন সফল নয় এই জুটি। মোটে ৩৮৩ রান রয়েছে তাদের জুটিতে। গড় মাত্র ৩০। যদিও নিজেদের দিনে যে কোন বোলিং আক্রমণ সামলাতে সফল তারা। তাই তাদের বিকল্প এখনও ভাবেনি দল।

আফগানিস্তান: আফগানিস্তানের ক্ষেত্রে ওপেনিং জুটি সেই অর্থে ঠিক নেই। মোহাম্মদ শাহজাদ ওপেন করতে পারেন। আবার শাহজাদের সঙ্গে নামতে পারেন হজরতুল্লাহ জাজাই বা নুর আলি জাদরান। শাহজাদ ও জাদরানের ওপেনিং গড় ৩৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়