শিরোনাম
◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি স্থল বন্দরে ফের বেড়েছে পাথরের আমদানি বেড়েছে রাজস্ব

ফাতেমা ইসলাম : হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো পাথরের আমদানি বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে সরকারের রাজস্ব আদায়। প্রতিদিন শতাধিক পাথর বোঝাই ট্রাক প্রবেশ করছে বন্দরে। পাথর আমদানি বাড়ার পাশাপাশি বন্দরে বেড়েছে পাথরের বেচা-কেনা, ফিরেছে কর্মচাঞ্চল্য। পাকুর জাতের পাথর আমদানি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে। সময় টিভি

এসব পাথর ব্যবহৃত হচ্ছে পদ্মাসেতু তৈরিসহ বিভিন্ন রাস্তাঘাট নির্মাণে। প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক কোটি টাকার পাথর। হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি মাসের ১৫ দিনে পাথর আমদানি হয়েছে ৬৭ হাজার ৪৬৩ টন। রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৭৬ লাখ টাকা।

গত কয়েক মাস ধরে ভারতের ফারাক্কা ব্রিজের সংস্কারের কাজ শুরু হওয়ায় সে দেশের সরকার বাঁধে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছিলো পাথর আমদানি। সম্পাদনা : এইচএম জামাল

  • সর্বশেষ