শিরোনাম
◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী ◈ ফুটবলে একনায়কতন্ত্র চলতে পারে না! আলো ফেরাতে হলে টলাতে হ‌বে ইনফান্তিনোর সিংহাসন ◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন শর্তে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি : দীর্ঘ ১৫ দিনের আন্দোলন শেষে অবশেষে তিনটি শর্তে পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করবে।
মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসন, বিজেএমসি ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে টানা ১৫ দিনের আন্দোলন স্থগিত করা হলো। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

খুলনা ও যশোর অঞ্চলের নয়টি সরকারি পাটকলে শ্রমিক আন্দোলন নিয়ে বৈঠক হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
বৈঠক শেষে পাটকল শ্রমিক লীগের খুলনা ও যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন এ ঘোষণা দেন।
৪ ঘন্টা আলোচনার পর শ্রমিকরা ঘোষণা দেন-চলতি সপ্তাহে দুটি বকেয়া এবং এক সপ্তাহের মধ্যে পুরো বকেয়া প্রদানের পাশাপাশি বুধবার বন্ধ মিলগুলোতে জরুরিভাবে কর্মরত শ্রমিকদের হাতে মজুরি কমিশন বাস্তবায়ন করে পে স্লিপ প্রদান করা শর্তে আন্দোলন স্থগিত করা হলো।

উল্লেখ্য, গত ৫ মে রোববার বিকেল থেকে খুলনা-যশোর অঞ্চলের নয়টি পাটকলে কর্মবিরতি শুরু হয়ে ১৩মে থেকে সারাদেশের ২৬টি পাটকলে এ কর্মবিরতি ছড়িয়ে পড়ে।

সবশেষ সোমবার পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ ও মুজরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে খুলনার নাগরিক ও শ্রমিক নেতারা। ওই দিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ ও সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়