শিরোনাম
◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ৩ নতুন বিমানবন্দর নির্মাণ করবে ভারত

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসা বাণিজ্যের ডিজিটাল রূপান্তর সময়ের ব্যাপার মাত্র, বলেছেন মন্ত্রী মোস্তাফা জব্বার

এইচ এম জামাল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্যবসায় বাণিজ্যের ডিজিটাল রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার জেনারেল পোস্ট অফিস (জিপিও) সভা কক্ষে দুই দিনের ই-কমার্স ডাক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাসস

ঈদের আগমনী আবহে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত ঢাকা জেনারেল পোস্ট অফিস (জিপিও) চত্বরে শুরু হলো দুই দিনের ই-কমার্স ডাক মেলা।

এতে সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাশু শেখর ভদ্র। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা আজ ইলিকেট্রনিক্স বা বিদ্যুতের যুগে নেই। ই-সভ্যতা থেকে অনেকটা পথ এগিয়ে এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছি। আমরা ডিজিটাল সভ্যতায় যাত্রা শুরু করেছি। তাই এখন ঘরে বসেই চাল ডাল থেকে সব কিছুই পাচ্ছি। দুই বছর পর ডিজিটাল রূপান্তরহীন ব্যবসায় খুঁজে পাওয়া দুস্কর হবে। মেলায় ৮০টি স্টল রয়েছে। এছাড়া ৬টি মিনি এবং ৬টি প্যাভিলিয়নে বিশেষ ছাড়ে পণ্য ও সেবা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়