শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সার ব্যর্থতা রিয়ালের বাজে পারফর্মেন্সকে প্রভাবিত করে না : জিদান

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এবারের মৌসুম খুব খারাপ যাচ্ছে। সবরকম লিগ থেকে চিটকে গিয়ে দিশেহারা লস ব্লাঙ্কোসরা। অপরদিকেস শেষলগ্নে এসে লিভারপুলের সাথে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে বিদায় নিতে হলো ব্লাঙ্কোসদের প্রতিদ্বন্দ্বি কাতালানদের। আর এ কারনে নিজের দলের বাজে পারফর্মেন্সকে আলাদাভাবে দেখবেন না সদ্য নিয়োগকৃত কোচ জিনেদিন জিদান।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকলেও ফিরতি লেগে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় কাতালানদের। বার্সেলোনার এমন পরাজয়ের পর রিয়ালের বাজে মৌসুমকে ভিন্নভাবে দেখা হবে কি-না, শনিবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জিদান বলেন, ‘না, আপনারা জানেন এই মৌসুমে আমরা কি করেছি আর তা পাল্টাবে না।’

লা লিগাতে ১০ ম্যাচ হেরে শিরোপা থেকে পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ডাচ ক্লাব আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে ছিটকে পড়েছিল রিয়াল। আর কোপা দেল রের সেমিফাইনালে হারে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে।

  • সর্বশেষ