শিরোনাম
◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩ অ‌ক্টোবর ‌থে‌কে চার ভেন‌্যু‌তে শুরু হ‌চ্ছে জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণ দিয়ে মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মৌসুম। আগামী ৩ অক্টোবর থেকে একযোগে চারটি ভেন্যুতে শুরু হবে ২৮তম এই আসরের খেলা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আটটি বিভাগীয় দল নিয়ে আয়োজিত এক স্তর বিশিষ্ট এই চার দিনের টুর্নামেন্ট চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়ে মোট ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে। আসরের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়া খুলনা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও কক্সবাজারের ভেন্যুতেও খেলা অনুষ্ঠিত হবে।

গত কয়েক আসরের ডিউক বলের অভিজ্ঞতা শেষে বিসিবি এবার পুনরায় পুরনো কুকাবুরা বলে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্ট শুরুর পূর্বে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ককে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। সেই ক্যাপগুলো তুলে দেবেন স্ব-স্ব বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা।

প্রথম রাউন্ডে ৩ অক্টোবর মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা-বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ময়মনসিংহের বিরুদ্ধে এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ।

  • সর্বশেষ