শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি আমন্ত্রণ ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

advertisement

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।

পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ তিনি দুটি আমন্ত্রণ পেয়েছেন, একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনের জন্য।

advertisement

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। এ বিষয়ে যখনই আমাদের কাছে কিছু জানানোর মতো থাকবে, আমরা অবশ্যই আপনাদের জানাব।

ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক সংবেদনশীল অবস্থায় রয়েছে। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ করেছে। তবে ভারত এখনো সেই অনুরোধে সাড়া দেয়নি।

advertisement

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে ভারতের এই ব্যাখ্যা আসে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের পর। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণ দেওয়া হয়েছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে।

ভারত ব্রিকসের বর্তমান আয়োজক দেশ হিসেবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছিল। বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেননি।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো ভারত সফর করেননি তারেক রহমান। ঢাকা জানিয়েছে, বহুপক্ষীয় কোনো আয়োজনের মাধ্যমে নয়, বরং সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্য দিয়ে ভারতের সঙ্গে নতুন কর্মসম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

 

  • সর্বশেষ