শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত খনির সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

কর্দোফান অবজারভেটরি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। ধসের পর বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বিশেষায়িত কোনও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম দিয়ে বালুময় মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

advertisement

এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৮২ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা রয়েছেন, তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা বলেন, সহকর্মীদের সঙ্গে তিনি রাতভর নিজেদের সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছেন। তবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানান তিনি।

advertisement

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খনিটিতে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় মৌলিক নিরাপত্তাব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে সংগঠনটি।

আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি সুদান। দেশটির স্বর্ণের বড় অংশই পুরোনো বা অননুমোদিত খনিতে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।

advertisement

 

  • সর্বশেষ