শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়ে গেছে। প্রকাশ্যে মারধর, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে মারধর ও হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। তরুণ ও যুবকদের অনেকেই দেশীয় অস্ত্র ও চাপাতির আঘাতে গুরুতর আহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, গত দুই বছরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এদের নিয়ে মুখ খুলতেও সাহস পায় না কেউ। অভিভাবকরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। সন্তানদের স্কুল, কলেজ ও কোচিংয়ে পাঠিয়ে তারা নিরাপদে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত থাকেন। স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত দেড় বছরে জেলা শহরে কিশোর গ্যাংয়ের শতাধিক অপতৎপরতায় প্রায় দেড়শ মানুষ আহত হয়েছে। এর মধ্যে অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শহরের রথখোলা এলাকায় একটি ঘটনার পর
কিশোর গ্যাং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাইটাল-শ্রীনগর, রাকুয়াইল-শিক্ষক পল্লী, হারুয়া-হয়বতনগর, নগুয়া-বত্রিশ, তারাপাশা-বয়লা, চরশোলাকিয়া-শোলাকিয়া, উকিলপাড়া, খরমপট্টি এবং নরসুন্দা নদীর শোভাবর্ধন প্রকল্প সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় ২০ থেকে ২৫টির বেশি কিশোর গ্যাং গ্রুপের তৎপরতায় আতঙ্কিত মানুষ। গ্যাংয়ের কেউ কেউ রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় সন্ত্রাস করছে। তবে রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ ছাড়া বত্রিশ, নীলগঞ্জ মোড়, কানিকাটা,পুরানথানা, বয়লা, নিউটাউন, হারুয়া ও হয়বতনগরসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অবস্থান করে বলেও জানান স্থানীয়রা। এদের ভয়ে অনেকেই তাদের নাম মুখেও আনতে চান না। অন্যদিকে গুরুদয়াল সরকারি কলেজ থেকে গৌরাঙ্গ বাজার, নরসুন্দা ওয়াকওয়ে, কুটিগীদি, পৌরসভা, রথখোলা, আখড়াবাজার ও নতুন বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই জানার পরেও ভয়ে মুখ খুলছেন না এলাকাবাসী।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিভিন্ন অপরাধে অন্তত ৭০ থেকে ৮০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ জনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম(এমপি) বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতি। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি আমরা। ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ