নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর একসঙ্গে বসবাসকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাপাড়া গ্রামের ওই এলাকার একটি সরকারি আবাসনের একটি বাড়িতে স্থানীয় এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। চার দিন আগে তিনি ময়মনসিংহ থেকে আরেক নারীকে সেখানে নিয়ে আসেন। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে ওই দুই নারী ঘরে বিশেষ আয়োজন করে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাঁদের পরিবারের সদস্যদের খবর দেন। পরে ওই দুই নারীকে তাঁর জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।