শিরোনাম
◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নারীর চোখ উপড়ে ফেলার অভিযোগ, দুই সন্তানসহ আহত ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূর চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধূর স্কুলপড়ুয়া মেয়ে ও তিন বছরের শিশুসন্তানসহ পরিবারের আরো চার সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাকুড়িয়াকান্দি গ্রামের পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

advertisement

হামলায় আহতরা হলেন- লাকুড়িয়াকান্দি গ্রামের মো. ইসরাফিলের স্ত্রী শারমিন আক্তার (২৮), তার স্কুলপড়ুয়া মেয়ে ইসরাত জাহান (১৩), তিন বছরের শিশু সন্তান দেলোয়ার হোসেন, মজিব উল্যাহ ও কহিনুর বেগম। আহত শারমিন, ইসরাত ও দেলোয়ার নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনরা জানান, লাকুড়িয়াকান্দি গ্রামের পাটোয়ারী বাড়ির মজিব উল্যাহর সঙ্গে প্রতিবেশী মৃত শরীফ উল্যাহর ছেলে রিপন, সুজন ও সুমনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত না হয়ে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। 

advertisement

তাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে মজিব উল্যাহ পরিবারের সদস্যদের নিয়ে বসতঘরে ভাত খেতে বসেছিলেন। এ সময় রিপন, সুজন ও সুমনের নেতৃত্বে কয়েকজন সেখানে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা শারমিন আক্তারকে মারধর করে তার চোখে গুরুতর আঘাত করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মেয়ে ইসরাত জাহান ও তিন বছরের শিশু দেলোয়ার হোসেনসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। এসময় স্থানীয়রা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

advertisement

ভুক্তভোগীদের অভিযোগ, নিরাপত্তার জন্য পুলিশকে খবর দেওয়া হলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে মজিব উল্যাহ ও তার মেয়ের জামাই মো. ইসরাফিলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা করার সময় মজিব উল্যাহ ও মো. ইসরাফিল নামে দুজনকে আটক করে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ