শিরোনাম
◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে?

ইয়েমেন থেকে পরিচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে পবিত্র নগরী মক্কা আল-মুকাররমা, জেদ্দা ও তায়েফে ইতিহাসে প্রথমবারের মতো ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। কোটি কোটি মুসলিমের প্রাণকেন্দ্রে হঠাৎ এই সর্বোচ্চ সতর্কবার্তা জারি করায় পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক ও উদ্বেগ।

সৌদির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর সংকেত ও সাইরেন বেজে উঠতেই স্তব্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট অঞ্চলগুলো। সতর্কবার্তায় নাগরিকদের উঁচু ভবন থেকে দূরে থাকা এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাসিন্দাদের মধ্যে চরম শঙ্কা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে সৌদি সিভিল ডিফেন্স নিরাপত্তা হুমকি কেটে গেছে জানিয়ে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেয়। তবে স্পর্শকাতর এই ঘটনার কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইরান সমর্থিত যোদ্ধারা খামিশ মুসাইত, আবহা ও তায়েফের বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে একের পর পর হামলা চালায়। এর জবাবে সৌদি বাহিনী পাল্টা ৫০টিরও বেশি বিমান হামলা পরিচালনা করেছে।

যদিও সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবুও পবিত্র মক্কা নগরীর দরজায় সংঘাতের এই সরাসরি আঁচ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়েছে।

সূত্র: স্টার নিউস 

  • সর্বশেষ