শিরোনাম
◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু ◈ হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা ◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ সপ্তাহ সুয়ারেজকে পাচ্ছে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে চরমভাবে বিধ্বস্ত হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এই দুঃসংবাদের মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি।

সেটি হচ্ছে- ছয় সপ্তাহের জন্য দলের প্রথম একাদশের খেলোয়ার লুইস সুয়ারেজকে পাচ্ছে না বার্সেলোনা।

জানা গেছে, লুইস সুয়ারেজের হাঁটুর অপারেশন হয়েছে। এই ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরতে তার অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লেগে যাবে। এর ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না এ উরুগুইয়ান তারকার।
সুয়ারেজ বাদ পড়লে পিএসভির বিপক্ষে দলের অন্য দুই তারকা ফিলিপে কুতিনহো ও ইভান রাকিতিচ দলে ফিরেছেন বলেও জানা গেছে।

গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার হয়ে ধারাবাহিক ভালো খেলতে থাকা সুয়ারেজ চলতি মৌসুমেও ৪৯ ম্যাচ খেলেছেন। যার ২১টি লা লিগায়, ৩টি কোপা দেল রেতে এবং ১টি চ্যাম্পিয়নস লিগে। সব ম্যাচ মিলিয়ে তিনি মোট ২৫টি গোল করেছেন। - গোল ডটকম

  • সর্বশেষ