শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর আন্দলবাড়ীয়া সড়কে গাছ ফেলে গণ ডাকাতি, উপজেলা চেয়ারম্যানের গাড়ি চুরমার

জামাল হোসেন খোকন : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দলবাড়ীয়া সড়কের কন্ট্রাক্ট পোল মিলের অদূরে সোমবার দিবাগত রাতে সড়কের উপর গাছ ফেলে রাস্তায় চলাচল রত ট্রাক, মাইক্রো, প্রাইভেট ও মিশুকসহ প্রায় ১০টি গাড়িতে গণ ডাকাতি হয়েছে।

এ সময় ডাকাতির হাত থেকে রক্ষা পেতে পেছনে যেতে গিয়ে জীবননগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমানের প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা লেগে ব্যপক ক্ষতি হয় এবং পরে তার কাছে থাকা নগদ ২২ হাজার টাকা মুঠোফোনসহ অন্যান্য গাড়ির যাত্রীদের প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ডাকাতির শিকার হওয়া জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে আন্দলবাড়িয়া সড়কের কন্ট্রাক্ট পোল মিলের অদূরে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাতেরা। এ সময় তিনি আন্দলবাড়ীয়া এলাকা থেকে মিটিং শেষে জীবননগরে ফিরার পথে ডাকাতির কবলে পড়েন।

ডাকাতির হাত থেকে রক্ষা পেতে তার ড্রাইভার গাড়ি পিছনে নিতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তার ব্যবহৃত প্রাইভেট কারটির ব্যপক ক্ষতি সাধন হয়েছে। পরে ডাকাত সদস্যরা তার কাছে থাকা মোবাইল ফোন সহ নগদ ২২ হাজার টাকা নিয়ে নেয়। তিনি আরো জানান এসময় ডাকাত সদস্যরা প্রায় ৮-১০ টি গাড়িতে প্রায় ঘন্টাব্যাপী ডাকাতি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ মুঠোফোনে বলেন, সন্তোষপুর সড়কে ডাকাতির ঘটনার খবর শুনে আমরা ঘটনা স্থলে সরেজমিনে আসছি। এঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়