শিরোনাম
◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার নোংরা পানি নিয়ে গণশুনানি

নিউজ ডেস্ক: ওয়াসার নোংরা পানি নিয়ে গণশুনানি চলছে। বিশিষ্ট জনেরর উপস্থিতিতে এ শুনানিতে অংশ নিয়েছেন নগরীর ভুক্তভোগীরা। নিরাপদ পানিঃ ওয়াসার দাবি ও জনগণের অভিজ্ঞতা শীর্ষক এ গণশুনানি শুরু হয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১১টায়। জুরাইন, দনিয়া, শ্যামপুরসহ শহরের ২২টি পয়েন্টের নোংরা পানি প্রদর্শন করা হয়। ভুক্তভোগীরা ওয়াসা কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেন।

ওয়াসার নিরাপদ পানির দাবিতে আন্দোলন করায় হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। নগরীর সেবা সংস্থার কাছ থেকে নিরাপদ পানির এ আন্দোলন চলতে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আনু মুহাম্মদ, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্সসহ বিশিষ্ট জনরা।

  • সর্বশেষ