শিরোনাম
◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ০৭ মে, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১’শ ৩৬ ব্রিটিশ চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ, শিশু পর্ণ তৈরি সহ ১২’শ ৫৯টি গুরুতর অভিযোগ

রাশিদ রিয়াজ : ব্রিটিশ ট্যাবলয়েড মিরর’এর এক অনুসন্ধান বলছে ১১’শ ৩৬ জন চিকিৎসকের বিরুদ্ধে ১২’শ ৫৯ যৌন নির্যাতন, মাদক ব্যবহার ও সহিংস অপরাধের প্রমাণ থাকলেও তারা এখনো পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ হওয়ার পর এসব চিকিৎক যে হাসপাতালে কাজ করছে তার পরিচালনা পর্ষদ তাদের পেশাগত দায়িত্ব বাতিলে রাজি হচ্ছে না। গত ফেব্রুয়ারিতে ব্রিটেনের দি জেনারেল মেডিকেল কাউন্সিলের এক তথ্য বলছে, কোনো কোনো চিকিৎসকের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। কারো কারো বিরুদ্ধে যৌন নির্যাতন এমনকি হামলার মত অপরাধে জড়িত হওয়ার প্রমাণ মিলেছে।

ব্রিটিশ চিকিৎসকদের রোগী দেখার ব্যাপারে আচরণগত যোগ্যতা দেখভাল করেন এমন একজন দায়িত্বশীল কর্মকর্তা এ্যান্থনি ওমো বলেন, কোনো চিকিৎসকের বিরুদ্ধে এধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত, বিশেষ করে ধর্ষণের মত অপরাধ করলে অবশ্যই চিকিৎসকদের পেশাগত দায়িত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। তবে আদালতের রায় যদি যথেষ্ট না হয় তাহলে উভয়পক্ষ বিষয়টি নিয়ে উচ্চতর আদালতে আপিল করতে পারে। ৫৪৮ হন দ-িত চিকিৎসক যারা পুনরায় চাকরির জন্যে আবেদন করেন তাদের কারো লাইসেন্স বাতিল করা হয়নি। কোনো কোনো চিকিৎসকের দায়িত্বহীনতায় রোগি মারা গেছে, কেউ ধর্ষণের সঙ্গে জড়িত আবার কেউ শিশু নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত ছিলেন। ব্রিটেনে মোট চিকিৎসকের সংখ্যা রয়েছে আড়াই লাখ। বছরে একজন শিক্ষানবিস চিকিৎসক ২৭, সাধারণ চিকিৎসক ৫৫ ও বিশেষজ্ঞ চিকিৎসক ৭৫ হাজার পাউন্ড আয় করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়