শিরোনাম
◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে যুক্ত করা হয়েছে সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বন্যা উপদ্রুত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। দুর্গতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
 
প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় এরইমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। দুর্যোগের এই সময়ে কার্যক্রমে গতি আনতে বিএনপিসহ স্থানীয় প্রতিনিধিরা সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়