শিরোনাম
◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-এই যাত্রা থেমে গিয়েছে কেপ ভার্দের। তবু লোকের মুখে মুখে সেই দেশ ও তাদের গোলকিপার ভোজিনহার নাম। লিওনেল মেসির আর্জেন্টিনাকেও প্রায় আটকে দিয়েছিলেন তিনি। এবার বিজ্ঞান জগতেও সম্মান পেতে চলেছেন ভোজিনহা। সম্প্রতি একটি নতুন সামুদ্রিক প্রাণী আবিষ্কৃত হয়েছে। যার নাম রাখা হয়েছে কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপারের নামে।

স্প্যানিশ বিজ্ঞানী ওর্তেয়া মোলাস্ক জাতীয় একটি নতুন সামুদ্রিক প্রাণীর হদিশ পেয়েছেন। যাঁর নাম রাখা হয়েছে, আলদিসা ভোজিনহাই। অর্থাৎ ভোজিনহার নামেই তার নামকরণ। নতুন এই প্রাণীটির দৈর্ঘ্য মাত্র ৪ মিলিমিটার। এতদিন পর্যন্ত এই প্রাণীটির সন্ধান বিজ্ঞানীদের অজ্ঞাত ছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে হাভানা, কিউবা ও গুয়াদেলৌপেতে এই প্রাণীটির সন্ধান মিলেছে।

ওর্তেয়া যখন এই গবেষণাটি করছিলেন, তখন বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ভোজিনহা সাতটা সেভ করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ওর্তেয়ার ভালোবাসা আছে। কিন্তু শুধু কি সেই জন্যই তিনি ভোজিনহার নাম বেছে নিলেন? না, তা নয়। ২০২৩-এ তিনি ‘এনভায়রেনমেন্টাল মেরিট’ পুরস্কার পেয়েছিলেন। সেই সময় থেকে পশ্চিম আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে তাঁর যোগাযোগ। 

সেখানের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেটারই কৃতজ্ঞতা স্বরূপ ভোজিনহার নামে খুদে প্রাণীর নাম রেখেছেন ওর্তেয়া। উল্লেখ্য, কেপ ভার্দের ডাকনাম হল ‘ব্লু শার্ক’। এবার আরও এক সামুদ্রিক প্রাণীর সঙ্গে নাম জুড়ল তাদের।

তবে এটাই প্রথম নয়। ওর্তেয়া এর আগে এক ফুটবলারের নামে প্রাণীর নামকরণ করেছেন। ২০১৯ সালে এক নতুন প্রজাতির সামদ্রিক শামুকের সন্ধান পেয়েছিলেন। তার নাম রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার প্রাক্তন গোলকিপার কেলর নাভাসের নামে।

  • সর্বশেষ