শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যাটেলাইট চিত্রে নতুন তথ্য, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্গঠনে ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিএনএন জানায়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)-এর সহযোগিতায় বিশ্লেষণ করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের সম্ভাব্য কার্যক্রমের আলামত দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এসব তৎপরতা জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের ইঙ্গিত দিতে পারে।

প্রতিবেদনে বিশেষভাবে পারচিন এলাকার একটি স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান নিয়ে গবেষণা বা সংরক্ষণের কার্যক্রম চলত। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর ওই এলাকা একাধিকবার হামলার শিকার হয়।

সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, জুন ও জুলাই মাসে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, হামলায় সৃষ্ট গর্তগুলোর ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো হয়েছিল। কয়েক সপ্তাহ পর, সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই সেই ঢাকনা সরিয়ে সেখানে জাল বসানো হয়। একই সঙ্গে আশপাশে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা যায়, ইরান ক্ষতিগ্রস্ত গর্তগুলো স্থায়ীভাবে ভরাট বা মেরামতের প্রস্তুতি নিচ্ছে।
 
এছাড়া পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রেও টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্য দেখা গেছে। এটিও সেখানে নতুন করে কার্যক্রম চালুর সম্ভাবনার ইঙ্গিত হতে পারে।
 
বিশেষজ্ঞরা বলছেন, এটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। কারণ, চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

  • সর্বশেষ