মিজান লিটনঃ অতীতের সরকার ভোট চুরি করতো কিন্তু এই সরকার ফলাফল চুরি করেছে। বিদ্যুতের লোডশেডিং দিন দিন বেড়েই চলেছে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া তিনি আরো বলেন, গণভোটের যে দাবি ছিল জনগণের তা থেকে সরকার সরে এসেছে, এতে করে জনহনকে আহত করেছে। সরকার বেকারদের কর্মসংস্থান গড়ে দেওয়ার কথা ছিল অথচ এই সরকারের ৬ মাস অতিবাহিত হলেও এখনো তার কোনো খবর নেই।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত "জুলাই পদযাত্রা ২০২৬"-এ অংশ নিতে শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে শহরের বাইতুল আমীন চত্বরে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহ এমপি এ কথা বলেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক মাহবুব আলমের সভাপতিত্বে চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।