শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ১২:২১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

গোলেস্তানের গভর্নর আলী-আসগর তাহমাসবি এই দ্রুত পুনর্নির্মাণ প্রক্রিয়াকে শত্রুভাবাপন্ন শক্তির বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলার এক দিন পার হওয়ার আগেই এই ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় চালু করা শত্রুদের হুমকি ও আগ্রাসী কর্মকাণ্ডের প্রতি এই প্রদেশের একটি বাস্তব ও দাঁতভাঙা জবাব।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার (৮ জুলাই) ভোরে আক্কালার কাছে অবস্থিত এই রেল সেতুটিতে মার্কিন বাহিনী আঘাত হানে। এই হামলার ফলে গরগান-ইঞ্চে বোরুন রেললাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

উল্লেখ্য, এই রেলপথটি তুর্কমেনিস্তানসহ সমগ্র মধ্য এশিয়ার রেল নেটওয়ার্কের সাথে ইরানের উত্তরাঞ্চলীয় যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত রুট হিসেবে বিবেচিত।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ