শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০১৯, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি স্থায়ী করার দাবিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবস্থান কর্মসূচি

মুসবা তিন্নি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা স্থায়ী চাকরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন । এনটিভি

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলে। বার্ন ইউনিটের চতুর্থ তলায় সমন্বয়ক ডা. সামন্তলাল সেনের কক্ষের সামনে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

বার্ন ইউনিটের কর্মচারী মো. জীবন মিয়া বলেন, ‘আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা চাকরিতে, বিনা বেতনে কাজ করে আসছি। দীর্ঘদিন ধরে আমরা আমাদের স্থায়ী চাকরির দাবি করে আসছি। এর আগেও কয়েক দফায় আন্দোলন, কর্মসূচি করেছি। আশ্বাসেও কোনো সমাধান না হওয়ায় আজ এ অবস্থান কর্মসূচি । আগামীকালও এই কর্মসূচি পালন করা হবে।’ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন শ্লোগান দেন।

ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক। তাদের সঙ্গে আজও কথা বলেছি। তাদের বলেছি, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। আবারও আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।

  • সর্বশেষ