শিরোনাম
◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ০৩ মে, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব ডিজি বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি লাভ

ফাহিম বিজয় : ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এই ডিগ্রি অর্জন করেন। ডিবিসি

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ থেকে এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলামের তত্ত্বাবধানে ডিবিএ প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী হিসেবে বেনজীর আহমেদ ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেন। তার গবেষণামূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত শান্তিরক্ষীদের সীমাবদ্ধ ছিল।

বেনজীর আহমেদ তার অভিসন্দর্ভে জাতীয় অর্থনীতিতে পুলিশ শান্তিরক্ষীদের অবদান বিষয়ে তুলে ধরেছেন।

১৯৮৮ সালে বেনজীর আহমেদ সপ্তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগ দেন। বর্তমান দায়িত্বের পূর্বে তিনি প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

কর্মদক্ষতায় তিনি আইজিপির এক্সজাম্পলারি গুড সার্ভিস, তিনবার জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত হন। এছাড়া তিনি সরকার কর্তৃক সর্বমোট পাঁচবার পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন।

  • সর্বশেষ