শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির অনুরোধে সেই ৪ চিকিৎসকের শাস্তি স্থগিত

নাঈম কামাল : মাশরাফি বিন মুর্তজার অনুরোধে নড়াইল সদর হাসপাতালের সেই চার চিকিৎসকের শাস্তি স্থগিত করা হয়েছে। ওই চার চিকিৎসককে আপাতত নড়াইল সদর হাসপাতালেই কর্মরত থাকার জন্য মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।সময় টিভি
চিকিৎসকরা হলেন- নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শওকত আলী ও ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।
সোমবার দুপুরে মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনে মৌখিকভাবে বিষয়টি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ফ ম মশিউর রহমান বাবুকে জানানো হয়।
ডাক্তার মশিউর রহমান জানান, চার চিকিৎসককে কর্মস্থলে যোগ দেয়ার জন্য উপর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
তিনি বলেন, সম্প্রতি সংসদ সদস্য মাশরাফির ঝটিকা অভিযানের পর চার চিকিৎসকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়। পদক্ষেপ নেয়ার বিষয়টি মাশরাফি জানার পর তিনি নিজেই মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন তাদেরকে দায়িত্বে বহাল রখার জন্য।
২৫ এপ্রিল নড়াইল সদর হাসপাতলে ঝটিকা অভিযানে যান মাশরাফি। সেখানে গিয়ে ওই হাসপাতালে ৪ জন চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার প্রমাণ পান। পরে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের ওএসডি করে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়।

  • সর্বশেষ