শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধেক শেষ খুলনা মংলা ব্রডগেজ লাইন

মুসবা তিন্নি : প্রায় ৫০ ভাগ কাজ শেষ হওয়ায় দৃশ্যমান হচ্ছে খুলনা মংলা ৬৫ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন রেলপথ।আর এর মাধ্যমে মোংলা বন্দর সারাদেশের সাথে রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে। তবে এলাকার মানুষ বলছে, এটি সিঙ্গেল না হয়ে ডাবল হলে ভালো হতো। রূপসা নদীর ওপর নির্মাণাধীন রেলসেতু এখন এনেকটাই দৃশ্যমান। কাজের অগ্রগতি দেখে খুলনার জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। একাত্তর

তবে নির্মাণাধীন সিঙ্গেল লাইনের এই সেতু নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ীদের। তারা দাবি করেন, আগামীদিনের চাপ সামলাতে খুলনা মংলা রেলপথ ডাবল লাইন হওয়া দরকার ছিল।

প্রকল্প পরিচালকও জানান, শুরুতেই এই রেললাইন ডাবল হলে ভালো হতো। তবে রেলপথ নির্মাণ হওয়াতেই সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।এরই মধ্যে কাজের অগ্রগতি হয়েছে ৫০ভাগের মত।২০১৬ সালে মার্চে শুরু হওয়া এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে আসছে বছর ২৯ ফেব্রুয়ারির মধ্যে।

  • সর্বশেষ