শিরোনাম
◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে সোলার সেচ পাম্পের ব্যবহারে বাড়ছে উৎপাদন

মাকসুদা লিপি : চাঁপাইনবাবগঞ্চের গোমস্তাপুর ও নাচোল উপজেলার বরেন্দ্র অঞ্চলে বেড়েছে সোলার নির্মিত সেচ পাম্পের ব্যবহার। সেচের খরচ কমে আসায় চাষাবাদ বাড়ছে। ডিবিসি নিউজ

কৃষিবিদরা বলছেন ভূ-উপরিস্থ পানি ব্যবহার করায় ফলনও বাড়ছে। সোলার পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছেন বরেন্দ্র অঞ্চলের কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্চের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় বৃষ্টির পানির উপর নির্ভর করে বছরে একটি ফসলই ফলানো হত। এখন সেখানে বোরো, আমন ও চৈতালি ফসল ফলছে। সোলার সেচ পাম্প বদলে দিয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকদের জীবন। মহানন্দা ও পূর্নভাবা নদী থেকে পাইপ লাইনে বরেন্দ্র অঞ্চলে খনন করা ৬ কিলোমিটার দীর্ঘ খালে পানি সংগ্রহ করা হয়। সেই পানি সোলার সেচ পাম্পের মাধ্যমে জমিতে দিতে পারছেন কৃষকরা। সেচ খরচ কমে আসায় এক সময় পতিত জমিতেও এখন আবাদ হচ্ছে।
কৃষকরা জানান, সোলার আসার পর থেকে এখন ফলন বেশি হচ্ছে । জমিতে এখন সরিষা হচ্ছে ভূট্টা হচ্ছে। এবং সোলারের ফলে খরচও কম হচ্ছে।

সোলার সেচ পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষ। ১৯ টি সোলার পাম্প প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের প্রায় ৫’শ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা ভোগ করছেন প্রায় ৫ হাজার কৃষক।

  • সর্বশেষ