শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবাদ করলে আগে অনেক কিছু হতো, বললেন এলিনা খান

রাইসা মনোয়ার: নুসরাত হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন হয়েছে। আন্দোলনকারীরা বলছেন নুসরাত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দেশে একের পর এক হত্যাকান্ড হলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়াতে নুসরাত হত্যাকাণ্ডের মত নৃশংস ঘটনা ঘটছে বলছেন আন্দোলনকারীরা। এদিকে তনু, সাগর-রুনি হত্যারও কোনো বিচার হয়নি। তনু, সাগর-রুনি হত্যায় সারা দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হলেও হত্যার কোনো বিচার হয়নি।

এ সর্ম্পকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান ডিবিসি নিউজকে বলেন, প্রতিবাদ করে আগে অনেক কিছু হতো। কিন্তুু এখন কোনো কিছু হয় না। যদি পেছনে শক্তিশালী রাজনৈতিক ব্যাক আপ থাকে, অর্থের ব্যাক আপ থাকে,ক্ষমতার ব্যাক আপ থাকে তাহলে সব কিছুই নিজের পক্ষে আশা করা যায়। তনু, সাগর-রুনি ঘটনার মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা যখন ঘটলো তখন মানুষের মনে এক ধরনের আশঙ্কা তৈরী হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা নুসরাতসহ সকল হত্যার বিচার চাই। বাংলাদেশের অর্ধেক নারী। সেই অর্ধেক জনসংখ্যার উপর যখন নির্যাতন বাড়তেই থাকে তখন রাষ্ট্রে ভয়াবহ কিছু ঘটার আশঙ্কা সৃষ্টি হয় । নুসরাতের ঘটনার পর প্রত্যেক বাবা মার মনে আশঙ্কা তৈরী হয়েছে। নিরাপওাহীনতা দেখা দিয়েছে। এখানে প্রতিবাদের দরকার আছে। প্রতিবাদ করলে এক ধরনের চাপ সৃষ্টি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়